চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাথায় আঘাত পেয়ে সরে গেলেন সরফরাজ, বদলি রিজওয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন সরফরাজ আহমেদ। তার কনকাশন বদলি হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে নামিয়েছে পাকিস্তান। অন্যদিকে আবদুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরি ও সালমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে বাবর আজমের দল।

সোমবার শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৫৬৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। স্বাগতিকদের চেয়ে ৩৯৭ রানে এগিয়ে থেকে বৃহস্পতিবার ব্যাটে নামবেন আগা সালমান ও সরফরাজের বদলি রিজওয়ান।

১৪৮ বলে ১৩২ রানে অপরাজিত আছেন সালমান। সঙ্গ দিচ্ছেন ৬১ বলে ৩৭ রান করা রিজওয়ান। ৩২৬ বলে ২০১ রান করে ফিরেছেন আবদুল্লাহ শফিক। ১৩তম টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন এ ওপেনার।

বুধবার বিকেলে দ্বিতীয় নতুন বলের প্রথম ডেলিভারিতে আসিথা ফার্নান্দোর একটি বাউন্সারে মাথার পেছনে আঘাত পান সরফরাজ আহমেদ। আঘাতের পর মাঠ ছেড়ে যান। নিয়ম অনুযায়ী ‘কনকাশন’ পরীক্ষা করা হয় তার। পরে ব্যাটেও নামেন সরফরাজ। প্রায় পাঁচ ওভার ব্যাট করার পর অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন।

এরপর ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ রেফারি বরাবর ‘কনকাশন বদলি’র জন্য প্রতিবেদন জমা দেন। ম্যাচ রেফারি ডেভিড বুন পাকিস্তান টিম ম্যানেজমেন্টের অনুরোধ মেনে নেয়ায় দ্বিতীয় টেস্টে সফরাজের জায়গা নেন রিজওয়ান।

টেস্টে প্রথমবারের মতো ‘কনকাশন বদলি’ ব্যবহার করছে পাকিস্তান। সরফরাজ বর্তমানে দলের মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন। আহত অবসরের আগে ২২ বলে ১৪ রান করেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানরিজওয়ানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসরফরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ১৭, ২০২৬
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলার

জুন ১৭, ২০২৬
বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বিশ্বকাপ মিশন শুরু জয় দিয়ে, টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

জুন ১৭, ২০২৬

আর্জেন্টিনার গ্রুপে অন্য ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীকে দেখতে সিলেট-মৌলভীবাজারের সড়কে জনতার ঢল

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT