চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির পর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজও পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র হওয়ার পর টি-টুয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। ওয়ানডে সিরিজেও ধারাবাহিক শাহিন শাহ আফ্রিদির দল। ফয়সালাবাদে তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের দেড়শ রানের আগে গুটিয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক দল। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান।

ইকবাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। ৩৭.৫ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় সফরকারী দলটি। জবাবে নেমে ২৫.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

ব্যাটে নেমে ভালো শুরু পায় সাউথ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন লুহান-ড্রি প্রিটোরিয়াস ও কুইন্টন ডি কক। ৪৫ বলে ৩৯ রান করে আউট হন প্রিটোরিয়াস। এরপরই ধস নামে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে। দলীয় ১০৬ রানে ডি কক ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৭০ বলে ৫৩ রান করেন ডি কক।

বাকিদের মধ্যে দুজন কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ম্যাথিউ ব্রিটজকে ৩৫ বলে ১৬ এবং নকাবায়োমজি পিটার ৩১ বলে ১৬ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে আবরার আহমেদ ৪ উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, সালমান আঘা ও মোহাম্মদ নাওয়াজ নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান ফখর জামান। দ্বিতীয় উইকেটে ৬৫ রান তোলেন বাবর আজম ও সাইম আইয়ুব। ৩২ বলে ২৭ রানে বাবর ফিরে গেলে জুটি ভাঙে।

Reneta

জয় থেকে ১৪ রান দূরে থাকতে সাইম আউট হন। ৭০ বলে ৭৭ রান করেন। পরে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা জয় নিশ্চিত করেন। রিজওয়ান ৪৫ বলে ৩২ রান এবং সালমান ২ বলে ৫ রান করেন।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন নান্দ্রে বার্গার ও বিজর্ন ফরচুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানফয়সালাবাদলিড স্পোর্টসসাইমসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT