চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আফগানিস্তানে পাকিস্তানের গোলাবর্ষণ, নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে পাকিস্তানের গোলাবর্ষণের দৃশ্য, সৈন্যের লক্ষ্যবস্তু লক্ষ্য করে গুলি চালানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-এনডিটিভি

তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি জোরদারের আলোচনা চলাকালেই আফগানিস্তানের ভূখণ্ডে নতুন করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। সংক্ষিপ্ত এই আন্তঃসীমান্ত গুলিবর্ষণে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ৬ নভেম্বর আফগান সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে সীমান্তবর্তী বেসামরিক এলাকাগুলোতে গোলাবর্ষণ করেছে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ চলে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

পরিচয় গোপন রাখার শর্তে আফগান এক কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনো পাল্টা আঘাত করিনি। তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিরাপত্তা বিষয় তাদের বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইসলামাবাদ কাবুলকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গি গোষ্ঠী, বিশেষ করে পাকিস্তানি তালেবান (টিটিপি) আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। তালেবান সরকার এই অভিযো অস্বীকার করছে।

এর আগে গত মাসের শুরুর দিকে কাবুলে ধারাবাহিক বিস্ফোরণের পর সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে। জাতিসংঘের হিসাবে নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষ।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে। সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা, শরণার্থী প্রত্যাবাসন ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT