চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ড্রেসিংরুমে গণ্ডগোলের বাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেটাররা ড্রেসিংরুমে একত্রিত, আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে বড় জয়ে বিশ্বকাপে শুরুটা ভালো করলেও টানা তিন হারে বিপদে পড়েছে পাকিস্তান। ছন্দপতনে আছে দলটি। ভারত-অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় হারের স্বাদ পেয়েছে বাবর আজমের দল।

সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এমন বাজে দশায় দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকে সমালোচনায় মুখর হয়েছেন। বাজে পারফরম্যান্স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণও। বাবরের অধিনায়কত্বের যোগ্যতা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। এরমাঝেই বিস্ফোরক এক তথ্য দিলেন এক সময়কার সম্ভাবনাময় ব্যাটার আহমেদ শেহজাদ।

পাকিস্তান দলের ড্রেসিংরুমে খেলোয়াড়দের ভেতর অনৈক্যের বিষয়টি শেহজাদ গণমাধ্যমে সামনে এনেছেন। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলার পর তিনি বিষয়টি জানতে পারেন বলে দাবি করেছেন।

Banglabid

‘আমি কিছু খেলোয়াড়ের সাথে কথা বলেছি। ড্রেসিংরুমে কয়েকজন খেলোয়াড়কে স্বাগত জানানো হয় না। তাদের সঙ্গে অন্যদের মতো একই ধরনের আচরণ এবং আত্মবিশ্বাস দেয়া হয় না। তারা কিছু নির্দিষ্ট খেলোয়াড়কে দলে রাখার এবং অন্যদের বাদ দেয়ার চেষ্টা করে।’

গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটার তৈয়ব তাহিরের টি-টুয়েন্টি অভিষেক হয়। তিন ম্যাচ খেলার পর বাদ পড়েন। ড্রেসিংরুমে তাকে স্বাগত জানানো হয়নি বলেই শেহজাদের অভিযোগ। টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে সৌদ শাকিলকে সাদা বলের ক্রিকেটে সুযোগ দেয়া হয়- এমন কথাও বলেছেন তিনি।

বিশ্বকাপে লেগ স্পিনার উসামা মীরকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না- বলছেন শেহজাদ। বলছেন, ‘আমরা বলছিলাম উসামা মীরকে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস দেয়ার জন্য সুযোগ দিন। দেখুন, উসামা একজন রিস্ট-স্পিনার। বল পুরনো হলে তিনি আরও কার্যকরী হন। আর তাকে বোলিং আক্রমণে ১১তম ওভারে আনা হয়।’

Reneta

‘আমরা অনেকদিন ধরেই বলে আসছিলাম আবরার আহমেদকে আনুন, রহস্যময় স্পিনার দরকার। এরা আমাদের সহকর্মী, আমাদের বন্ধু। তাদের স্বাগত জানানো হয় না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানলিড স্পোর্টসশেহজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT