আন্তর্জাতিক

পাকিস্তান চুড়ি পরছে না, তাদের পরমাণু বোমা আছে: ভারতীয় নেতা

ভারতীয় নেতা পাকিস্তান চুড়ি পরছে না, পরমাণু অস্ত্রের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় নেতা পাকিস্তান নিয়ে মন্তব্য করছেন, তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তান চুড়ি পরছে না। বরং তাদের পরমাণু বোমাও রয়েছে। দুর্ভাগ্যবশত যা আমাদের ওপর পড়বে।

সোমবার (৬ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ভারতের সাথে একীভূত করা হবে।’ কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রোববার তিনি এসব কথা বলেন।

ফারুক আবদুল্লাহ বলা হয়, ‘প্রতিরক্ষামন্ত্রী যদি বলছেন, তাহলে এগিয়ে যান। আমরা কে থামানোর? কিন্তু মনে রাখবেন, তারাও (পাকিস্তান) চুড়ি পরেনি। তাদের কাছে পরমাণু বোমা আছে। আর দুর্ভাগ্যবশত সেই পরমাণু বোমা আমাদের ওপর পড়বে।’

এপ্রিলের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ভারতে যে উন্নয়ন ঘটছে তা বিবেচনা করে, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জনগণ নিজেরাই ভারতের সাথে থাকার দাবি করবে। তিনি বলেন, ‘চিন্তা করবেন না। পাকিস্তান-অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’

বিষয়:পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারত-পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…