চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনের আগে ‘পুরোপুরি সুস্থ’ রউফকে পাচ্ছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেটার রউফের উল্লাস, মাঠে খেলা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এ আসরের আগের দিন পেসার হারিস রউফকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

রিজওয়ান হারিস রউফের সম্পর্কে জানিয়েছেন, ‘হারিস কয়েক দিন আগে ৬-৮ ওভার বল করেছিল এবং গতকালও বেশ কিছু ওভার বল করেছে। আজকে সে পুরোপুরি সুস্থ অবস্থায় বল করেছে। সে জিমে অনুশীলন করছে এবং কোনো ব্যাথা অনুভব করছেন না। আমরাও মনে করছি সে পুরোপুরি সুস্থ।’

৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী খেলায় বোলিং করার সময় রউফের বুকের পেশীতে টান লাগে। এরপর পুরো সিরিজে তাকে আর দলে দেখা যায়নি। সুস্থ হওয়ার জন্য দলের বাইরে ছিলেন কিছু দিন। শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ পাকিস্তানের প্রথম পছন্দ।

Banglabid

রিজওয়ান আরও বলেন, ‘আমরা ১০ বছর বেশ ভুগেছি, যখন কেউ আমাদের এখানে খেলতে আসতো না। তারপরও পাকিস্তান দারুণ ফলাফল করে যাচ্ছে। আমাদের সামর্থ্য সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমাদের মধ্যে উত্থান-পতন এবং কিছু ঘাটতি রয়েছে। আমরা সচেতন যে আমাদের পেশাদারিত্ব এবং ধারাবাহিকতায় কিছু উন্নতি করতে হবে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের আসরটি। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলা। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিনিউজিল্যান্ডপাকিস্তানরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT