চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের অনির্দিষ্টকালের জন্য নেদারল্যান্ডস সফর স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইউরোপ সফরের অংশ হিসেবে ২০২৪ সালের মে মাসের শুরুতে পাকিস্তান ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফরে যাওয়ার সূচি নির্ধারিত ছিল। ডাচদের সঙ্গে সফরে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। বিশ্ব আসরটির আগে টেস্ট মর্যাদা থাকা একটি দলের বিপক্ষে খেলতে না পারাটা কমলা বাহিনীর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

মূলত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে সফরটি স্থগিত করা হয়। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের জুনে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের সামনে রয়েছে ব্যস্ত সূচি। ইউরোপ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের চারটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। খেলোয়াড়দের অতিরিক্ত খেলার চাপের বিষয়ে উদ্বেগ থাকায় নেদারল্যান্ডস সফরে যাবে না পাকিস্তান।

নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের (কেএনসিবি) হাই-পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেব্রে পাকিস্তানের সফরে না আসা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তার ভাষ্য, পিসিবি যে সমস্যায় রয়েছে কেএনসিবি সেটি উপলব্ধি করছে। ব্যস্ত সময়সূচি এবং একইসঙ্গে খেলোয়াড়দের মঙ্গলকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিসিবির সঙ্গে আমাদের ভালো সম্পর্ককে আমরা মূল্য দেই। পরবর্তীতে সিরিজ পুনঃনির্ধারণের তারিখ নির্ধারণে উন্মুখ আছি।

পিসিবি তাদের অনুরোধে সিরিজ স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। একটি বিকল্প উইন্ডো খোঁজার জন্য সক্রিয়ভাবে কাজ চলছে বলেও সংস্থাটি জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেএনসিবিনেদারল্যান্ডসপাকিস্তানপাকিস্তান-নেদারল্যান্ডস সিরিজপিসিবিলিড স্পোর্টসলেফেব্রে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT