চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাককালাম-স্টোকস চাইলে অবসর ভাঙতে প্রস্তুত মঈন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১২, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

৬৪ টেস্ট খেলে গত সেপ্টেম্বরে ক্যারিয়ারের ইতি টানেন মঈন আলী। এসময়ে আভিজাত্যের টেস্ট ক্রিকেটে মুদ্রার উল্টো পিঠ দেখেছে ইংল্যান্ড। চড়াই উৎরাই পেরিয়ে ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে সাদা পোশাকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে নিয়েছে একটি টেস্ট। নয়া কোচের ভূমিকায় মুগ্ধ মঈন। দল চাইলে আবারও ফিরতে চান টেস্টে।

বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল ধারাভাষ্যের সময় মঈন নিশ্চিত করেছেন, চলতি বছরের শেষদিকে ঐতিহাসিক পাকিস্তান সফরের অংশ হতে প্রস্তুত থাকবেন তিনি।

‘যদি ম্যাককালাম আমাকে চায়, অবশ্যই পাকিস্তানে খেলব। কয়েকবছর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছি, কিন্তু এটা একইরকম নয়। পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ইংল্যান্ড দলের সাথে ভ্রমণ করাটা আশ্চর্যজনক হবে।’

Banglabid

সবশেষ ২০০৫ সালে পাকিস্তানে ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। ২০২১ সালে টি-টুয়েন্টি খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। আসছে সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফর করার কথা ইংল্যান্ডের। সেই দলের অংশ হতে মুখিয়ে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ৩৪ বর্ষী অলরাউন্ডার।

‘আমি জানি আপনি সমর্থন এবং ভালোবাসার বাইরে যেতে পারেন। তারা ক্রিকেট পছন্দ করে। সুযোগ পেলে এটি নিশ্চিতভাবে খুব আকর্ষণীয় হবে আমার জন্য।’

সবশেষ কিউইদের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে বেশ অনুপ্রাণিত হয়েছেন মঈন। দ্বিতীয় টেস্টেও সেই ধারা বজায় রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। ম্যাককালাম-স্টোকস জুটির অংশ হয়ে আভিজাত্যের সাদা পোশাকে ফিরতে আগ্রহী তাই তিনিও। জানিয়েছেন প্রস্তাব পেলে না বলতে পারবেন না।

Reneta

‘তাকে না বলা আমার জন্য খুব কঠিন। সে আমাকে ভয় দেখায়। আমরা কথা বলছি এবং দেখতে চাই শেষ পর্যন্ত এটি কীভাবে শেষ হয়। যখন অবসরের কথা জানিয়েছিলাম, তখন মনে হয়েছিল আমার কাজ শেষ হয়ে গেছে। সেসময় ক্রিকেট নিয়ে সত্যিই ক্লান্ত বোধ করছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডপাকিস্তানমঈন আলিম্যাককালামলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’

আগস্ট ১৬, ২০২৬

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT