চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান নাছোড়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি ভোটাভুটিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। দেশটিতে যেতে চায় না ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ ভারত। ২৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে জরুরি সভায় বসার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। সেই সভা হবে ২৯ নভেম্বর। আসরটি আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তান।

২৯ নভেম্বর বোর্ড মিটিং ডেকেছে আইসিসি এবং সেটি অনলাইনে হবে। উপস্থিত থাকবেন আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধি। সহযোগী দেশ থেকে থাকবে তিনজন। একজন স্বাধীন পরিচালক, আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অংশ নিয়ে থাকেন। সেখানে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় আয়োজিত হবে। এজন্য অনলাইনে ভোট হবে।

এটি হবে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের শেষ মিটিং। ডিসেম্বরের ১ তারিখ নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এরপর আয়োজনের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হবেন তিনি।

আইসিসি কোনো আয়োজনের প্রায় ১০০ দিন আগে সূচি প্রকাশ করে। তবে ১৯ ফেব্রুয়ারি থেকে আসর শুরু হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও এখনও সূচি প্রকাশ করা হয়নি। ভারত পাকিস্তানে যেতে চায় না, পাকিস্তানও হাইব্রিড মডেল অনুসরণ করতে চায় না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি চাইছেন পুরো আয়োজন পাকিস্তানে করতে। তিন ভেন্যু লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে হবে সব ম্যাচ। গত সপ্তাহে ভারতের সাথে রাজনৈতিক অচলাবস্থার অবসানে আলোচনা করতে চেয়েছিলেন তিনি। যদিও পিসিবির থেকে এ বক্তব্যের সত্যতাও নিশ্চিত করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিজয় শাহপাকিস্তানপিসিবিবার্কলেভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT