বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
কাশ্মীর ইস্যু

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করেন, বাংলাদেশের পতাকা ও পাকিস্তানের পতাকা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জম্মু-কাশ্মীরের পেহেলগামকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশে আসন্ন ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এর প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলন এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে।
সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, পরিস্থিতি বিবেচনায় আমার বাংলাদেশ এবং কাবুল সফর বিলম্বিত করা হয়েছে, যাতে আমরা একটি কূটনৈতিক জবাব প্রস্তুত করতে পারি।
আগামী ২৭ ও ২৮ এপ্রিল সরকারি সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল।






