চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ বাংলাদেশের, যা বলছে ফেডারেশন

ভারতে খেলতে যাবে না পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হকির খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ হকির এবারের আসর বসবে ভারতে। আয়োজন ভারতে হওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান হকি দল। এতে কপাল খুলেছে বাংলাদেশের। এপ্রিলে হওয়া বাছাইয়ের সেমিফাইনালে ওমানের কাছে হেরে বাদ পড়েছিল বাংলাদেশ।

ভারত আসর থেকে পাকিস্তান নাম সরিয়ে নিলেও নিজেদের অংশগ্রহণের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না বাংলাদেশ। কোনধরনের প্রস্তুতিও নিতে পারেনি হকি ফেডারেশন।

এশিয়া কাপে অংশগ্রহণের ব্যাপারে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান বললেন, ‘১০-১৫ দিন আগে এএইচএফ থেকে আমাদের স্ট্যান্ডবাই থাকতে বলেছে। যদি কোন দেশ অংশগ্রহণ না করে, তবে আমরা খেলার সুযোগ পাবো। আমরাও বিভিন্ন মাধ্যমে দেখেছি বাংলাদেশের সুযোগের কথা।’

Banglabid

‘এশিয়ান কাপের এ আসরে আমরা আসলে খেলতে আগ্রহী। তবে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না। এএইচএফ আনুষ্ঠানিকভাবে আমাদের জানালে ভিসাসহ অন্যান্য প্রক্রিয়া শুরু করব। আমাদের সুযোগ আসলে আমরা অবশ্যই অংশগ্রহণ করব।’

এবারের এশিয়া কাপ হকির ১২তম আসর বসবে ভারতের বিহার রাজ্যের রাজগীরে। খেলা শুরু হবে ২৯ আগস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়ন দল ২০২৬ সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা ছেলেদের হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন সাউথ কোরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপপাকিস্তানবাংলাদেশবেলজিয়ামভারতেরিয়াজুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT