পাকিস্তানের বিশ্বকাপ জার্সি দেখতে যেমন হল

Pakistani cricket players in green jerseys on the field, celebrating during a cricket match. Channel i News – চ্যানেল আই নিউজ
টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য দল দেয়নি পাকিস্তান। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা বিশ্বকাপের জন্য নতুন জার্সি সামনে এনেছে পাকিস্তান বোর্ড। ভিডিও বার্তায় জার্সি উন্মোচন করা হয়। যেখানে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো তারকাদের দেখা গেছে।
পাকিস্তান নতুন জার্সিকে ‘ম্যাট্রিক্স’ বলছে, যার অর্থ ঐক্যের প্রতীক বলে মনে করছে দলটি। জার্সির ভিডিওর সাথে লেখা হয়েছে, ‘জাতীয় রং গায়ে মেখে, ঢোল বাজাও, উচ্ছ্বাস করো।’
২০২২ সালের সবশেষ সংস্করণে পাকিস্তান ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। সবশেষ ২০১৭ সালে দেশটি আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর আর কোনো শিরোপা জিততে পারেনি। তারা অভিজ্ঞ মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে।
৬ জুন পাকিস্তান গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের যাত্রা শুরু করবে।






