চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের যুব ক্রিকেট উন্নয়নের প্রধান আজহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান ক্রিকেটের যুব উন্নয়ন বিভাগের প্রধান করা হয়েছে সাবেক অধিনায়ক আজহার আলীকে। পিসিবির নতুন এ পদের বাইরে ছেলেদের জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করে যেতে হবে তাকে। আগে থেকেই নির্বাচকের দায়িত্ব আছে তার উপর।

আজহারের দায়িত্ব নিয়ে পিসিবি জানিয়েছে, ‘যুব ক্রিকেটে কৌশলগুলোর পরিকল্পনা ও বাস্তবায়ন করে শক্তিশালী তৃণমূল ক্রিকেট কাঠামো এবং প্রতিভার পথ তৈরি করা। বয়স-ভিত্তিক প্রোগ্রামগুলোকে শক্তিশালী করার জন্য আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর সাথে সহযোগিতা করতে হবে।’

‘এছাড়া পিসিবির অধীনে উদীয়মান ক্রিকেটারদের প্রশিক্ষিত করা, সেমিনার আয়োজন করে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ গঠন করা হবে তার দায়িত্ব। মাঠের বাইরে উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করে উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড় তৈরি করতে হবে।’

নতুন দায়িত্ব নিয়ে আজহার বলেছেন, ‘পিসিবির এমন দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত এবং কাজ করার জন্য মুখিয়ে আছি। বয়সভিত্তিক দল এবং বিস্তৃত ক্লাব ও ঘরোয়া ক্রিকেট খেলে বুঝতে পেরেছিলাম তৃণমূলের উন্নয়ন ভবিষ্যতের তারকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

‘ইতিমধ্যেই এখানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আমাদের যুব উন্নয়ন কর্মসূচিকে আরও এগিয়ে নিতে সহকর্মীদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমাদের লক্ষ্য হল প্রতিশ্রুতিশীল প্রতিভাকে বের করে আনা এবং সর্বোচ্চ স্তরে উৎকর্ষ সাধনের জন্য তৈরি করা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজহারপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT