‘আমাকে ঝুলিয়ে রাখবেন না’

Pakistani cricket player in green uniform on the field during a cricket match at a stadium. Channel i News – চ্যানেল আই নিউজ
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যায় পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার আজম খানকে। ১১০ কেজি ওজনের আজমের ফিটনেস নিয়ে নানা আলোচনা হলেও পাওয়ার হিটিংয়ের কারণে জায়গা করে টি-টুয়েন্টি আসরে। কিন্তু জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেই দেখা যায় বিবর্ণ পারফরম্যান্স। এমন পারফরম্যান্সের জন্য অবশ্য নির্বাচকদের উপরই দায় চাপালেন ২৫ বর্ষী ডানহাতি ব্যাটার।
আইএল টি-টুয়েন্টিতে ডেজার্ট ভাইপারের সঙ্গে আলাপকালে দলের কোচ এবং নির্বাচকদের দিকে আঙুল তুলেছেন কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজম। পুরো সিরিজ খেলতে না পারাকেই ব্যর্থতার কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে আট ম্যাচে করেছেন ২৯ রান। গত তিন বছরে খেলেছেন সাতটি ইনিংস। এসবের ব্যাখ্যায় আজম খান বলেছেন, ‘আমার মনে হয়ে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আমি প্রচুর সুযোগ পাই, কারণ তারা জানে যে আমি তাদের ম্যাচগুলো জিততে পারি। যে কারণে তারাও আমাকে ডাকে।’
‘তবে আপনি যদি আমাকে পরামর্শ দেন যে, জাতীয় দলে খেলার যোগ্য নয় তাহলে নিজেই মতো করে সিদ্ধান্ত নিতে পারব। গত ৪ বছরে তিনবার আমাকে জাতীয় দলে দাকা হয়েছে, কিন্তু আমি কখনই পূর্ণাঙ্গ সিরিজ খেলিনি। এই ব্যাপারটিতে আমি আসলেই অনেক হতাশ। হয় আমাকে পুরো সিরিজ়ে সুযোগ দিন, না হলে দল থেকেই বাদ দিয়ে দিন। এভাবে ঝুলিয়ে রাখবেন না।’






