বিনোদন

যে পাক ছবি দিয়ে ভারতে উঠছে ৮ বছরের নিষেধাজ্ঞা

ভারতের নিষেধাজ্ঞা নিয়ে ছবি, দুই ব্যক্তি একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দুই ব্যক্তি একে অপরকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ মুহূর্তে দেখা যাচ্ছে, বিষয়টি ভারতের নিষেধাজ্ঞার প্রসঙ্গের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানের ছবি! ২০১৬ সালে উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ফলে ভারতে নিষিদ্ধ ছিল পাক ছবি ও পাক শিল্পীরা। এবার সেই নিষেধাজ্ঞাই উঠতে চলেছে।

খবর অনুযায়ী, ২ অক্টোবর পাঞ্জাবে মুক্তি পাচ্ছে পাকিস্তানের বিগ বাজেট ছবি ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’।

ছবির পরিচালক বিলাল লশারি সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ”আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ‘মৌলা জাট’। এই ছবি পাঞ্জাবের দর্শকদের কতটা ভালো লাগবে, তা জানার অপেক্ষায় থাকলাম।”

পাক ছবি ‘মৌলা জাট’-এ জুটি বেঁধেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এই দুজন খুবই জনপ্রিয় ভারতে। ফাওয়াদকে দেখা গিয়েছে, বলিউড ছবি ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সনস’ এবং ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানও ভারতীয় সিনেমায় কাজ করেছেন। তাকে দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে ‘রইস’ ছবিতে।

বিষয়:পাকিস্তানি ছবি ভারতীয় ছবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…