নাটকীয়ভাবে বক্সিং ডে টেস্ট হারল পাকিস্তান

আজহার আলি’র ডাবল সেঞ্চুরি ও পাঁচ দিনের টেস্টে ১৪১ ওভারের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও হার এড়াতে পারেনি পাকিস্তান। বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৮ রানে হারিয়ে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরেছে হোস্ট অস্ট্রেলিয়া।
পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৪৩ রানের জবাবে অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৬২৪ করে ১৮১ রানের লিড নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে।
মেলবোর্নে ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৬২৪ রান করে স্মিথের অপরাজিত ১৬৫ ও স্ট্যার্কের ৮৪ রানের দুই চমৎকার ইনিংসে।
১৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই পাকিস্তানিরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। বাঁ-হাতি পেইসার স্ট্যার্কের চার এবং লিয়নের তিন উইকেট শিকারে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মাত্র ৫৪ ওভারেই ধ্বসে যায়। তারা দ্বিতীয় ইনিংস ১৬৩ রানে অলআউট হলে নাটকীয় জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান আজহার করেন ৪৩ রান।
সিডনিতে ৩ জানুয়ারিতে শুরু হবে শেষ টেস্ট।



