চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেপটাউন টেস্টের পর বল টেম্পারিংয়ে জড়ায় সাউথ আফ্রিকাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৮ সালে কেপটাউন টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। বল টেম্পারিংয়ের সেই ঘটনাটি স্যান্ডপেপার-গেট কেলেঙ্কারি নামে পরিচিতি পায়।

ঘটনার চার বছর পর অজি ক্রিকেটার টিম পেইন আত্মজীবনী ‘দ্য পেইড প্রাইস’তে বিস্ফোরক দাবি করেছেন। চার টেস্টের সেই সিরিজের শেষটি জোহানেসবার্গে হয়েছিল। সেই ম্যাচে নাকি সাউথ আফ্রিকাও বল টেম্পারিং করেছিল। তবে ম্যাচ সম্প্রচারকারীরা বিষয়টি ধামাচাপা দিয়েছে বলে দাবি তার। যখন পেইন সাউথ আফ্রিকাকে বলের সিম আলাদা করতে দেখেছেন, তখন তিনি ক্ষিপ্ত ছিলেন।

একইসঙ্গে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে ব্যানক্রফটের বলের উপর স্যান্ডপেপার ব্যবহার করার পরিকল্পনার বিষয়ে টিম মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার বিষয়টিও পেইন অস্বীকার করেছেন।

পেইন লিখেছেন, ‘আমি সিরিজের চতুর্থ টেস্টে টেম্পারিং হতে দেখেছি। বোলারদের প্রান্তে দাঁড়িয়ে ছিলাম। তখন মিড অফে সাউথ আফ্রিকার একজন খেলোয়াড়কে স্ক্রিনে দেখানো হয়। তখন বলটিতে একটি বিশাল ফাটল ছিল।’

‘টেলিভিশনের পরিচালক যিনি ক্যামেরাকে ধরার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তিনি অতি দ্রুত স্ক্রিন থেকে শটটি টেনে নিয়েছিলেন। আমরা এটা নিয়ে কথা বলতে আম্পায়ারদের কাছে গিয়েছিলাম, যা অনেকের কাছে খারাপ লেগেছিল। ফুটেজটাও হারিয়ে গিয়েছিল।’

এর আগে সাউথ আফ্রিকান ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসিস তার আত্মজীবনী ফাফ: থ্রু ফায়ার-এ আলোচিত কেপটাউন টেস্টের আগেই অস্ট্রেলিয়া বল টেম্পারিং করেছিল বলে অভিযোগ করেছিলেন। ডারবানে প্রথম টেস্টে মিচেল স্টার্কের বলগুলো অস্বাভাবিকভাবে সুইং করায় তা খেলা অসম্ভব ছিল বলেও ডু প্লেসিসের দাবি।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকেপটাউনটেস্টপেইনবল টেম্পারিংলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ নির্বাচন সামগ্রী

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT