জনপদ

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম।

তিনি বলেন, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরেরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে শুক্রবার সকাল ৯ টা থেকে আবারো স্বাভাবিক ভাবে চালু হবে কার্যক্রম।

অন্যদিকে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

বিষয়:ইমিগ্রেশন চেকপোস্ট জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ দিনাজপুর হিলি স্থলবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…