কিশোরগঞ্জ

রাস্তা পারাপারের সময় পাগলা মসজিদের শিক্ষকের মৃত্যু

রাস্তা পারাপারের সময় পাগলা মসজিদের শিক্ষকের মৃত্যু, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তা পারাপাররত পাগলা মসজিদের শিক্ষক, দুর্ঘটনার পর আহত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা আলী আকবরের (৬০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মাওলানা আলী আকবর পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহমেদের ছেলে। তিনি পাগলা মসজিদের মক্তবের শিক্ষকতার পাশাপাশি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ পাগলা মসজিদে থেকে যোহরের নামজ পড়ানোর উদ্দেশ্যে রওনা হন আলী আকবর। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মাওলানা আলী আকবরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:পাগলা মসজিদ শিক্ষকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…