ফুটবল

পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে বাফুফে

বাফুফে কর্মকর্তারা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কেক কাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে কর্মকর্তারা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কেক কাটছেন, অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন কর্মকর্তা ও অতিথি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বহুল প্রতীক্ষিত ও প্রত্যাশিত পদ্মা সেতুর গর্ব-উচ্ছ্বাস-আবেগের ঢেউ দেশের ফুটবল পাড়াতেও বয়ে গেল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনন্দঘন মুহূর্তটিকে স্মরণীয় করতে আয়োজন করে এক অনুষ্ঠানের।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাফুফে ভবনে প্রজেক্টরের মাধ্যমে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শিত হয়।

এরপর দুপুর ২টায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ঐতিহাসিক দিনটি উদযাপন করা হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্মারক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

উৎসব আয়োজনে সামিল হন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, নুরুল ইসলাম নুরু, সত্যজিত দাশ রুপু, বিজন বড়ুয়া ও আমের খান। বাফুফের নির্বাহী কমিটির অনেকে সশরীরে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন- বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, জেলা ফুটবল অ্যাসসিয়েশন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লিগ, পাইওনিয়ার ফুটবল লিগের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা।

বিষয়:পদ্মা সেতু বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…