চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৫
- সেমি লিড, আদালত
A A

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী চ্যানেল পর্যন্ত পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ে বলা হয়েছে, পদ্মা নদী চ্যানেলের তলদেশ রক্ষার পাশাপাশি নদীর পাড়, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হাইড্রোগ্রাফিক সার্ভের (জরিপ) মাধ্যমে উত্তোলনযোগ্য বালুর স্থান ও পরিমাণ নির্ধারণ করে বালু মহাল ঘোষণা করতে হবে।

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাবিব-উন-নবী ও মো. আশিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ আহমেদ। আর জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষে আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান।

আইনজীবী হাবিব-উন-নবী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বালু মহাল ইজারার ক্ষেত্রে অবশ্যই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসরণ করতে বলা হয়েছে। আর পদ্মা নদী চ্যানেলের তলদেশ রক্ষা করে এবং নদীর পাড় ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে উত্তোলন যোগ্য বালুর স্থান ও পরিমাণ নির্ধারণ করে সেই সার্ভের ভিত্তিতে বালু মহাল ঘোষণা করতে রায়ে বলা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মাবালুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ককটেল ২ এর আয় ২ দিনে ৫০ কোটি

জুন ২২, ২০২৬

জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

জুন ২২, ২০২৬

পুত্রজায়ায় রাষ্ট্রীয় সম্মাননায় তারেক রহমান, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

জুন ২২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবি ট্রাম্পের, গুঞ্জন নাকচ করল ডাউনিং স্ট্রিট

জুন ২২, ২০২৬

পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT