পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় বলেছেন, ষড়যন্ত্র রয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বার্তায় প্রধানমন্ত্রী সবাইকে সাবধানে চলাফেরা এবং ওভারটেকের প্রতিযোগিতা না করারও নির্দেশ দিয়েছেন। আর পদ্মাসেতুতে সর্বসাধারনের যান চলাচল শুরু হবে ২৬ জুন সকাল থেকে।






