পদ্মা সেতুতে প্রথম ২৪ ঘন্টায় ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন উদ্বোধনের পর সাধারণ যানবাহন চলালের অনুমতি না থাকলেও রোববার সকাল ৬টায় সেতু উন্মুক্ত করে দেয়া হয়।
উচ্ছসিত মানুষ পদ্মা সেতু পার হতে রোববার ভোর থেকেই সেতুর উভয় পারে অপেক্ষা করতে থাকে। সকাল পর্যন্ত অপেক্ষমান যানবাহনের দীর্ঘ লাইন থাকলে দুপুর হতে হতে সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।








