ফুটবল

অবশেষে পচেত্তিনোর বিদায় জানিয়ে দিলো পিএসজি

পচেত্তিনো পিএসজি থেকে বিদায় নেওয়ার সময় চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

পচেত্তিনো পিএসজি থেকে বিদায় জানিয়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার জেরে অবশেষে আনুষ্ঠানিক বিদায় হল পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর। ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ১৮ মাস পার হতেই আর্জেন্টাইন কোচকে পার্ক ডে প্রিন্সেস অধ্যায়ের শেষ দেখিয়ে দিলো লা প্যারিসিয়ানরা।

টুইটার বিবৃতিতে পিএসজি বলেছে, ‘ক্লাব তাদের কাজের জন্য মাউরিসিও পচেত্তিনো এবং তার স্টাফদের ধন্যবাদ জানাতে চায় এবং ভবিষ্যতের জন্য তাদের মঙ্গল কামনা করবে।’

পচেত্তিনো চুক্তি শেষের আগে তাকে তাড়িয়ে দেয়ার কারণে চেয়েছিলেন বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ। ৫০ বর্ষী আর্জেন্টাইন দাবি করেছিলেন ১৫ মিলিয়ন ইউরো।

এ নিয়ে পিএসজির ভেতর তৈরি হওয়া সঙ্কট পরে দুপক্ষের আলোচনার মাধ্যমে সমাধান হয়। ক্ষতিপূরণ বাবদ ১০ মিলিয়ন ইউরো গ্রহণ করেন বিদায়ী কোচ।

খুব দ্রুতই পিএসজির কোচের ফাঁকা আসন পূরণ হতে চলেছে। ক্রিস্টোফ গালতিয়ার নিস থেকে বিদায় নিয়েছেন। তিনি পচেত্তিনোর উত্তরসূরি হতে চলেছেন। ২০২১ সালের জানুয়ারিতে প্যারিসে আসার পর পচেত্তিনো পিএসজিতে দেড় মৌসুম কাটিয়ে গেলেন।

বিষয়:পচেত্তিনো পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…