গাজীপুর

পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ শতাধিক শ্রমিক

শিল্প কারখানার সামনে শ্রমিকরা পানি খাচ্ছেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প কারখানার সামনে শ্রমিকরা পানি খাচ্ছেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা চলছে, শ্রমিকদের অসুস্থতার খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ ও কা‌লিয়া‌কৈর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন চন্দ্রা এলাকার ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটেছে।

হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কারখানায় প্রবেশ করে শ্রমিকরা। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার পানি পান করেন। এর কিছুক্ষণ পর কারখানার চতুর্থ তলায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমিসহ নানা রকম অস্বাভাবিকতা দেখা দেয়। ধীরে ধীরে কারখানার অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক দেখা গেছে।

কারখানার শ্রমিক জাহিদ, মাজেদুল, তন্নি আক্তার জানান, প্রতিনিয়ত তারা কারখানার সাপ্লাই থেকে পানি পান করেন। আজও সেখান থেকেই পানি পান করার কিছুক্ষণ পর সবার মধ্যেই এমন অস্বাভাবিকতা দেখা দেয়। শতাধিক শ্রমিক মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়, অনেকেই বমি করেন, অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। অনেককেই কারখানার ভেতরেও চিকিৎসা দেয়া হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে অসুস্থতাবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে জায়গা হচ্ছেনা। একের পর এক রোগী আসছে। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।

কারখানার সহকারী জেনা‌রেল ম‌্যা‌নেজার আতিকুল ইসলাম জানান, এখনও অসুস্থদের সংখ‌্যা নির্ধারন করা হয়‌নি। ত‌বে, গত ক‌য়েক‌দি‌নে জলাবদ্ধতার কার‌ণে এঘটনা ঘট‌তে প‌রে। ডাক্তা‌রের সা‌থে কথা ব‌লে নি‌শ্চিতত হওয়া যা‌বে।

বিষয়:গাজীপুর পোশাক কারখানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…