গাজীপুরের ভোগড়া এলাকায় প্যানাসিয়া ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (১১ মে) সকালে শ্রমিকরা কারখানায় গেলে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় হুজুর শ্রমিকদের উপরে পানি ছিটিয়ে দেন এরপর প্রায় একশোর মতো শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৮ মে) জেসমিন খাতুন নামে এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। এর পরদিন শনিবার (৯ মে) সকালে অন্য শ্রমিকরা কারখানায় যোগ দিলে ভয়ে আতংকে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ভর্তি করা হয়।
এ কারণে পরদিন রোববার (১০ মে) শ্রমিকদের একদিন ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি শেষে শ্রমিকরা আবার কাজে যোগ দেয়ার পর দোয়া মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ।








