জনপদ

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, ভাঙচুর

ভাঙা কাচের জানালা, ক্ষতিগ্রস্ত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জানালার কাচ ভেঙে গেছে, ভাঙা কাচের টুকরো ও ক্ষতিগ্রস্ত কাঠের ফ্রেম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। হামলায় এক নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার ৩১ আগস্ট দুপুর ১টা থেকে বাকৃবি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। এর মাঝেই রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।

এ সময় কেন্দ্রীয় লাইব্রেরীতে ব্যাপক ভাঙচুর, চালালে পেছনের দরজা দিয়ে নিরাপদে সরে গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অবরুদ্ধ শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা।

একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিবাদে সভাস্থলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বহিরাগতদের হামলা চলাকালে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুর করা হয়।

বিষয়:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভাঙচুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…