ক্রিকেট এবং ফুটবলের বাইরে ‘অপ্রচলিত’ অনেক খেলায়ও বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সাফল্য বয়ে আনা সম্ভব। নিজের মেধা আর পরিশ্রমের সাথে কিছু স্বেচ্ছাসেবী মানুষ এগিয়ে আসায় পুল খেলে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন সম্ভাবনাময় তরুণ মুনতাসের জুবেরি। এক সময় পেশাদার ক্রিকেট খেললেও এখন রাজশাহীর এই তরুণ বাংলাদেশের হয়ে পুল খেলে আন্তর্জাতিক পদক জয়ের স্বপ্ন দেখেন।






