বাংলাদেশ

আমাদের দাবিগুলো কপ-২৯ এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার বক্তৃতা, বাংলাদেশ, আন্তর্জাতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ এবং দাবিগুলো কপ-২৯ এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা।

জাতিসংঘের নেতৃত্বাধীন বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে সোমবার ১১ নভেম্বর আজারবাইজানের রাজধানীতে পৌঁছানোর পরপরই বাকুতে তিনি এ কথা বলেন।

কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এসময় বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এর আগে, বিকেল ৫.১৫ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাকুতে পৌঁছান। মঙ্গলবার কপ-২৯ এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

বিষয়:কপ-২৯ জলবায়ু প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…