বাংলাদেশ

ওসমান হাদির জানাজাস্থলে থাকবে এক হাজার বডি-ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত পুলিশ

বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশি সেবা ও নিরাপত্তার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক আইন ভঙ্গে ডিএমপির ১,৯৫৪ মামলা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় এক হাজার ‘বডি-ওর্ন ক্যামেরাসহ’ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয় মাথায় রেখে শহিদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার ‘বডি-ওর্ন ক্যামেরাসহ’ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।

শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে।

বিষয়:ওসমান হাদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…