ওসমান হাদি হত্যা: হামলাকারী ফয়সালের ২ সহযোগী ভারতে আটক
পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পটভূমিতে অন্য পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের দুই সহযোগী পুর্তি ও শামিকে গ্রেপ্তার করেছে ভারতের মেঘালয় পুলিশ। এমন তথ্য জানিয়ে ডিএমপি বলছে, ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়ে গেছে। অপরাধীদের ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, পূর্বপরিকল্পিত ওই হত্যার পেছনে আদর্শগত ও কিছুটা রাজনৈতিক কারণ আছে। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করার কথা জানিয়েছে ডিএমপি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






