বিনোদন

সেরা সহ অভিনেত্রী ডা’ভাইন জয় র‍্যান্ডলফ

৯৬ তম অস্কার আসরে 'দ্য হোল্ডওভার' সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডা’ভাইন জয় র‍্যান্ডলফ।

ডা’ভাইন জয় র‍্যান্ডলফের সেরা সহ অভিনেত্রী পুরস্কার গ্রহণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ডা’ভাইন জয় র‍্যান্ডলফ সেরা সহ অভিনেত্রী পুরস্কার গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৬ তম অস্কার আসরে ‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডা’ভাইন জয় র‍্যান্ডলফ।

১৯৭০ সালে বড়দিনের ছুটির সময় একটি মার্কিন বোর্ডিং স্কুলে থাকা স্টাফ এবং ছাত্রদের নিয়ে নির্মিত ‘দ্য হোল্ডওভার’ সিনেমায় স্কুলটির রান্নাঘরের প্রধান এবং একজন শোকার্ত মা মেরির চরিত্রে অভিনয় করার জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন এমিলি ব্লান্ট(ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল), আমেরিকা ফেরেরা (বার্বি), জোডি ফস্টার ( নিয়াদ)।

বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

বিষয়:অস্কার অস্কার ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…