চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার ২০২৩: কে জিতবে, কার জেতা উচিত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
বিনোদন
A A
অস্কার পুরস্কার বিতরণী, বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রী, বাংলাদেশি সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে রবিবার রাতে বসবে ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড। বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে। অস্কার নিয়ে উত্তেজনার পারদ তাই তুঙ্গে। কে জিতবে আর কার জেতা উচিত তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। একাধিক ছবি আছে আলোচনায়। আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের অস্কার প্রেডিকশন এক নজরে দেখে নেয়া যাক।

সেরা ছবি
জিতবে: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
জেতা উচিত: দ্য ফ্যাবলম্যানস
কারণ: স্টিভেন স্পিলবার্গের এই ছবিটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় স্পিলবার্গের শৈশব-কৈশোর ও তার বেড়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে। অসাধারণ এই ছবিটি বছরের সেরা ছবির পুরস্কার জেতার যোগ্য।

সেরা নির্মাতা
জিতবে: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
জেতা উচিত: টোড ফিল্ড (টার)
কারণ: সেরা নির্মাতার পুরস্কারের যোগ্য ‘টার’ নির্মাতা টোড ফিল্ড। এই দুর্দান্ত থ্রিলার ছবির জন্য সেরা নির্মাতার পুরষ্কারটি তার ঝুলিতেই যাওয়া উচিত।

Banglabid

সেরা অভিনেত্রী
জিতবে: কেট ব্ল্যানচেট (টার)
জেতা উচিত: কেট ব্ল্যানচেট (টার)
কারণ: কেট ব্ল্যানচেট এই ছবিতে ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন।

সেরা অভিনেতা
জিতবে: অস্টিন বাটলার (এলভিস)
জেতা উচিত: অস্টিন বাটলার (এলভিস)
কারণ: এবছরের অস্কারে ব্রেন্ডন ফ্রেজারের ‘দ্য হোয়েল’-এর পারফর্মেন্স আলোচনায়। কিন্তু পুরস্কার জেতা উচিত অস্টিন বাটলারের। কারণ ‘এলভিস’ ছবিতে তাঁর অসাধারণ পারফর্মেন্সের রেশ বহুকাল দর্শকের মনে রয়ে যাবে।

সেরা পার্শ্ব-অভিনেতা
জিতবে: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
জেতা উচিত: ব্যারি কিওগ্যান (দ্য বানশিজ অব ইনিশেরিন)
কারণ: ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবিতে ব্যারি কিওগ্যানের অভিনয় ছিল অতুলনীয়।

Reneta

সেরা পার্শ্ব-অভিনেত্রী
জিতবে: অ্যাঞ্জেলা ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)
জেতা উচিত: স্টেফানি সু (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
কারণ: সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর সুযোগ থাকছে দুটি। কারণ ছবিটির জন্য জেমি লি কার্টিসের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন স্টেফানি সু। তবে দুজনের মধ্যে জেতা উচিত স্টেফানি সু-এর।

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
জিতবে: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
জেতা উচিত: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
কারণ: ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের ছবিটি। ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে ছবিতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে সিনেমায়।

সূত্র: এনওয়াই পোস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ডঅস্কারঅস্কার প্রেডিকশনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতিকে নিয়ে রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠালেন হাইকোর্ট

পরবর্তী

ক্যাম্পাসে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, সাংবাদিকের ওপর হামলা

পরবর্তী
জনসমাগমের মধ্যে ধুলা উড়ছে, মানুষের ভিড় ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, সাংবাদিকের ওপর হামলা

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৩. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৬৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT