অস্কার সেরা নির্মাতা ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট
অস্কার ২০২৩

দুই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পুরস্কার হাতে নিয়ে হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
৯৫ তম অস্কার আসরে সেরা নির্মাতার পুরস্কার উঠেছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট এর হাতে। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তারা।
অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন মার্টিন ম্যাকডোনা (দ্য বানশিজ অব ইনিশেরিন), স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস), টড ফিল্ড (টার) ও রুবেন অস্টলান্ড (ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)।
চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।






