৯৫তম আসরের সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’
অস্কার ২০২৩

একটি নাটকীয় দৃশ্য যেখানে তিনজন ব্যক্তি একটি ঘরে, একজন মহিলা কেন্দ্রীয় চরিত্র, অন্যরা তার পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯৫ তম অস্কার আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিলো ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’।
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত এই ছবিটি ১১টি মনোনয়ন পেয়ে শীর্ষ অবস্থানে ছিলো। তবে সেরা ছবির পুরস্কারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে, তা না বললেই নয়।
কারণ, এ বছর সেরা ছবির জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলো অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফ্যাবেলম্যানস, টার, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং এর মতো সিনেমা।
‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ মূলত অ্যাডভেঞ্চারধর্মী। ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফ্যাবেলম্যানস, টার, টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং।
চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।






