তথ্যপ্রযুক্তি

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন গ্রহণ সাময়িক বন্ধ

বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কিত ছবি, বঙ্গবন্ধুর ছবি ও স্মৃতি চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম সম্পর্কিত ছবি, বঙ্গবন্ধুর ছবি ও স্মৃতি চিহ্ন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ওয়েবসাইটে এক নোটিশ জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে দেয়া নোটিশে বলা হয়েছে, নিবন্ধনের সার্ভার মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বসাধারণের প্রবেশ বন্ধ আছে। সার্ভার সুরক্ষিত না হওয়া পর্যন্ত অনলাইনে ব্যক্তির নিজে আবেদন করা সাময়িকভাবে বন্ধ থাকবে। কেবলমাত্র সকল অথরাইজড ইউজার প্রবেশ করতে পারবে। জন্ম ও মৃত্যুনিবন্ধনের সকল সেবার ক্ষেত্রে সকল সেবাপ্রার্থীকে ও আবেদনকারীকে তার নিকটস্থ নিবন্ধক কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে নিবন্ধনের আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

কবে নাগাদ এ সেবা আবার চালু হতে পারে, সে বিষয়ে নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

কিছুদিন আগে জন্ম ও মৃত্যুনিবন্ধনের সেবা নেওয়া কয়েক কোটি মানুষের তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। মন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল অনেকে বিষয়টি স্বীকার করেছেন। সে প্রেক্ষিতে সার্ভার সুরক্ষা নিশ্চিতের পরে আবার অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

বিষয়:গোপন তথ্য ফাঁস জন্ম ও মৃত্যু নিবন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…