জনপদ

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে ওসিকে প্রত্যাহারের আদেশ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, ইউনিফর্মে, সামরিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, ইউনিফর্মে, সামরিক পোশাক পরা, পেশাদার ও দায়িত্বশীল চেহারা. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রর্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর অভিযোগে গোপালপুর থানার অফিসার ইনচার্জ জিয়াউল মো‌র্শেদ‌কে প্রত‌্যাহারের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্প‌তিবার ৪ জানুয়া‌রি বি‌কে‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন জেলা নির্বাচন কর্মকর্তা ম‌তিউর রহমান।

নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহারের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অনুরোধ জানানো হয়।

বুধবার ৩ জানুয়া‌রি নির্বাচন ক‌মিশ‌নের উপস‌চিব (চল‌তি দা‌য়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে বলা হ‌য়, দ্বাদশ নির্বাচন সুষ্ঠ ও নির‌পেক্ষ করার ল‌ক্ষে গোপালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জিয়াউল মো‌র্শেদ‌কে প্রত‌্যাহার ক‌রে সেখা‌নে অন‌্য একজন কর্মকর্তা‌কে পদায়ন করার জন‌্য সম্মতি জানানো হয়।

এর আগে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আস‌নে আওয়ামী লী‌গের স্বতন্ত্র ঈগল প্রতী‌কের প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ওই ওসির বিরু‌দ্ধে নির্বাচন ক‌মিশন বরাবর লি‌খিত বি‌ভিন্ন ‌অভিযোগ ‌দেন।

বিষয়:টাঙ্গাইল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…