আদালত

বিসিএস’র প্রশ্নফাঁস: জবানবন্দির পর বাকী ৭ আসামীও কারাগারে

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী কারাগারে যাওয়ার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস প্রশ্নফাঁসের মামলার জবানবন্দির পর কারাগারে যাওয়ার জন্য আসামিরা অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাতজনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার ৯ জুলাই প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ আসামীর মধ্যে ১০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পর কারাগারে পাঠানো বাকী ৭ আসামী হলেন,  সৈয়দ আবেদ আলী, পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকার।

উল্লেখ্য, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল গত রোববার পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়।

বিষয়:প্রশ্নফাঁস বিসিএস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…