চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ আজ

ট্রাইব্যুনালে হাজির চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৫
আদালত
A A
শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, অভিযোগ গঠনের সময় বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ (১০ জুলাই) বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারক প্যানেল এই আদেশ দেবেন। ট্রাইব্যুনালটির নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন, আর সাবেক আইজিপি মামুন কারাগারে রয়েছেন। আজ সকালে এই অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মামলায় আসামিদের পক্ষে কোনো ব্যক্তি আইনজীবী না থাকায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাই তাদের পক্ষে শুনানি পরিচালনা করছেন। এর আগে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিকভাবে মামলার অভিযোগপত্র (ফর্মাল চার্জ) আমলে নেয়। এর ভিত্তিতে আজ অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মে তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চৌধুরী আবদুল্লাহ আল মামুনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT