ডিজিটাল শর্ট

আমার যেগুলো স্বপ্ন আছে, সেগুলো আগে পূরণ করতে চাই

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি তরুণী হাসিমুখে ছবি তুলছেন, পেছনে বিভিন্ন লোগো ও ডিজাইন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

৮ ডিসেম্বর ছিল ‘কাঠবিড়ালী’ খ্যাত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ২৮তম জন্মদিন। নিজের জন্মদিনে জানালেন, ৩০ বছর হলেই বিয়ের পিঁড়িতে বসবেন! বিশেষ দিনে রাজধানীর অদূরে আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, ‘বিয়ের জন্য আমি আমার মায়ের কাছে দুই বছরের সময় চেয়েছি। প্যান্ডামিকের কারণে এমনিতেই দুই বছর পিছিয়ে আছি। আমার যেগুলো স্বপ্ন আছে, যে কাজগুলো করতে চাই- সেগুলো আগে গোছাবো। আর এসব কারণেই মায়ের কাছ থেকে দুই বছরের সময় চেয়ে নিয়েছি।’

ভিডিও: নাহিয়ান ইমন

বিষয়:অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…