চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
বিনোদন
A A
প্রযুক্তি ও গেমিং নিয়ে ব্যস্ত যুবকদের দল, ল্যাপটপ ও মোবাইলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির কথা থাকলেও শেষ সময়ে এসে সরে যায় বহুল প্রতীক্ষিত দীপংকর দীপন পরিচালিত ছবি ‘অন্তর্জাল’। এবার এই ছবি মুক্তির নতুন তারিখ চূড়ান্ত করলেন নির্মাতা। 

রবিবার দুপুরে দীপন জানান, অন্তর্জাল আগামি ৮ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা বলেন, বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল এবারের ঈদে আসবার কথা ছিল- সেই সাথে কথা ছিল একই সাথে অনেক গুলো দেশে মুক্তি পাবার। শেষ সপ্তাহে আমরা সেই জায়গা থেকে সরে আসি দুটি কারণে- ১. আমরা চেয়েছি সবগুলো সিনেমা ব্যবসা করুক ২. বাংলাদেশের সিনেমাহলের ব্যবসা ঈদ কেন্দ্রীক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। বৃহত্তর স্বার্থ চিন্তা আমাদের পরিবেশক ও অন্যান্য পার্টনাররা ক্ষতি স্বীকার করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

দীপন বলেন, সব দিক মাথায় রেখে আমরা অন্তর্জাল মুক্তির তারিখ চুড়ান্ত করেছি ৮ সেপ্টেম্বর।

বড় ক্যানভাস সিনেমায় ডিল করার যে ধারা তিনি ‘ঢাকা অ্যাটাক ও অপারেশন সুন্দরবন দিয়ে শুরু করেছেন – সেই ট্রিলজির শেষ ছবি অন্তর্জাল। এমনটাই জানান দীপন।

দীপন বলেন, অন্তর্জালকে আগের দুটো ছবির চেয়ে বড় ও পূর্ণাঙ্গ করে তুলতে কোন কার্পণ্য করিনি আমরা। প্রযোজক সাদেকুল আরেফিন, মোহাম্মদ আলী হায়দার ও শাহ আমীর খসরু এই সিনেমা নির্মাণে অর্থ , সময় ও মেধা ব্যয় করেছেন দীর্ঘ সময় ধরে। অন্তর্জালের অভিনয় শিল্পীরা দীর্ঘদিন এই সিনেমার জন্য পরিশ্রম করেছেন- প্রস্তুতি নিয়েছেন- চরিত্রের সাথে মিশে যাবার জন্য গবেষণা ও রিহার্সাল করেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত তিনজন অভিনয় শিল্পী এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন- সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, সুনেরাহ বিনতে কামাল- যারা ইতোমধ্যে মেধাবী অভিনয় শিল্পী হিসাবে প্রমানিত। তাদের সাথে এই সিনেমার পর্দাকে আলোকিত করেছে ঢাকা অ্যাটাক খ্যাত এবিএম সুমন। সাথে কিটো ভাই মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার – যারা তাদের অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন বলে আমাদের বিশ্বাস।

দর্শকের উদ্দেশে নির্মাতা বলেন, এবার ঈদে বাংলা সিনেমার প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন- তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। সেই ভালবাসায় সিক্ত হতে চাই আমরা। একবার সিনেমা হলে আসুন- অন্তর্জাল সিনেমাটি যদি আপনাদের কাছে ভাল লাগে- আপনাদের যদি মনে হয় আমরা একটা স্মার্ট সিনেমা বানাতে পেরেছি তাহলে অন্যকে দেখতে উৎসাহিত করুন। ঈদ ছাড়াও মুক্তি পাওয়া সিনেমাগুলো সফল হওয়া বাংলাদেশের সিনেমার জন্য একটি অনন্য বিষয় হবে। সেলক্ষে আমরা চেষ্টা করেছি একটি মানসম্পন্ন সিনেমা উপহার দেবার, দর্শকদের ভালবাসা পেলে আমাদের সকল শ্রম স্বার্থক হবে।

ট্যাগ: অন্তর্জালএবিএম সুমনদীপংকর দীপনমিমলিড বিনোদনসিনেমাসিয়ামসুনেরাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তথ্য ফাঁসের তদন্তে নেমেছে র‍্যাবের সাইবার টিম

পরবর্তী

ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাদেশের লতাকান গাছের আঙুরের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে লটকনের বাণিজ্যিক বাগান

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT