চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দু তিন দিন অপেক্ষা করুন জবাবটা কাজ দিয়েই দিব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A
বাংলাদেশি টেলিভিশন শো কাস্টের ছবি, তিনজন পুরুষ ও একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি প্রথম কোনো নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। ‘দরদ’ নামে ছবিটি একযোগে ৫টি ভাষায় মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক অনন্য মামুন। ছবির নাম ঘোষণার পর থেকেই রীতিমত আলোচনায়।

শাকিবের বিপরীতে বলিউডের নায়িকা নেয়ার প্রসঙ্গটিও দেশের সংবাদমাধ্যমে বেশ আগ্রহ তৈরী করেছে। শোনা যায় একাধিক নায়িকার নাম। এরমধ্যে চমক হিসেবে মামুন জানিয়েছিলেন, ‘দরদ’ এ শাকিবের সহশিল্পী হিসেবে অভিনয় করছেন বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়সাল খান!

পরিচালকের বরাতে ৩০ জুলাই চ্যানেল আই অনলাইন খবরটি প্রকাশ করে। পরে দেশের শোবিজে খবরটি হইচই ফেলে দেয়। তবে ফয়সাল খানের অভিনয়ের বিষয়টি নিয়ে সন্দহ প্রকাশ করেন কেউ কেউ। এরমধ্যে একজন দাবী করেন, ফয়সাল খানের এই ছবির সঙ্গে সম্পৃক্ত হওয়ার খবরটি সত্য নয়।

Banglabid

এ বিষয়ে নির্মাতা মামুনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ফয়সাল খানের সাথে মৌখিক চুক্তি নিয়ে ইমেইল চালাচালির প্রমাণ দেখান। যেখানে ফয়সাল খানের পাঠানো ইমেইল থেকে জানা যায়, মামুনের সিনেমায় একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করতে তাকে প্রস্তাব দেয়া হয়। যা তিনি সিনেমায় রূপদান করতে প্রস্তুত আছেন।

ফয়সাল খানের কাছ থেকে প্রাথমিক সম্মতি পেয়ে অনন্য মামুন সংবাদমাধ্যমে বিষয়টি জানান। ফলাও করে সংবাদ প্রকাশের পর এরমধ্যে ফয়সাল খান জানান, মৌখিক কথা হলেও চুক্তি ছাড়াই পাবলিসিটি করায় তিনি ‘দরদ’ ছবিটি করবেন না।

‘দরদ’ থেকে ফয়সাল খানের সরে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় পড়েন অনন্য মামুন। এ বিষয়ে বুধবার (৯ আগস্ট) একটি ফেসবুক পোস্টে বিস্তারিত তুলে ধরেন এই নির্মাতা (মামুনের স্ট্যাটাসটি পড়তে ক্লিক করুন)।

Reneta

অনন্য মামুনের দাবী, ‘দরদ’ সিনেমাটি যেন না হয় এ নিয়ে তিনি বহু ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। তার ভাষ্য,‘দরদ’ নিয়ে যা বলেছি তার চাইতে অনেক বেশি কিছু করে দেখাবো। বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ৫ ভাষায় একই দিনে রিলিজ হবে। বাকি সব কিছুর জন্য দু তিন দিন অপেক্ষা করুন, জবাবটা কাজ দিয়েই দিব।

তবে মামুনের ছবি থেকে সরে গেলেও ফয়সাল খান অন্য একটি বাংলা সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। সিনেমাটির নাম ‘সুইং’। নির্মাণ করবেন জুলফিকার জাহেদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনদরদপ্যান ইন্ডিয়ান ছবিবলিউডলিড বিনোদনশাকিব খানসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT