চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ পেঁয়াজের দাম ১০০ টাকা থেকে ৫৫ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
পেঁয়াজের বড় সংগ্রহ, কৃষকরা পেঁয়াজের ট্রাকের পাশে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বেড়েছে নতুন হালি পেঁয়াজের সরবরাহ। হঠাৎ সরবরাহ বাড়তে থাকায় দেশের পাইকারি ও খুচরা বাজারে কমেছে পেয়াজের দাম। যে পেঁয়াজ এক সপ্তাহ আগেও ছিল ১০০ টাকা তা এখন পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়।

আজ মঙ্গলবার ১৯ মার্চ রাজধানীর বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হালি পেঁয়াজের মৌসুম শুরু হওয়ায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। ফলে দাম কমে পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকার মধ্যে। খুচরা বাজারে এই পেঁয়াজের দাম পড়ছে ৬০ থেকে ৭০ টাকার মতো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রোজায় সাধারণত পেঁয়াজের চাহিদা বাড়ে। এবারের রোজার ঠিক আগে বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে ছিল। তবে সময়মতো বাজারে হালি পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকায় এখন দাম দ্রুত কমে যাবে।

চলতি মাসের শুরুর দিকে ভারত ছয়টি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল। ওই ছয় দেশের একটি বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, এসব দেশে সরকারি পর্যায়ে (জিটুজি) পেঁয়াজ রপ্তানি করা হবে। এর আগে মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ৫০ হাজার টন পেঁয়াজ ও ১ লাখ টন চিনি আমদানির জন্য আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ সরকার ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাঢাকার বাজারেপেঁয়াজপেঁয়াজের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT