চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনটেন্ট পাইরেসি করে কোটি টাকা হাতিয়েছে ‘ওয়ানফ্লিক্স’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
ওয়ানফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট যেখানে বিভিন্ন সিনেমা ও টিভি শো দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে সম্প্রচারিত এক্সক্লুসিভ ওয়েব কনটেন্ট পাইরেসির মাধ্যমে অবৈধ ওটিটি ওয়ানফ্লিক্সে স্ট্রিমিং করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল একটি চক্র।

পুলিশ বলছে, এই প্রতারকচক্রটি গত ৬ মাসে প্রায় কোটির অধিক টাকা হাতিয়ে নিয়েছে। ওয়ান ফ্লিক্স- এর সার্ভার বিশেষ প্রক্রিয়ায় ডাউন করে দেওয়া হয়েছে।

বিভিন্ন ওটিটির এক্সক্লুসিভ কনটেন্ট পাইরেসি ও অবৈধ স্ট্রিমিং করে অর্থ আত্মসাতের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাদমান সাকিব, মো. এজাজ আহমেদ, মো. রাবিব হোসেন ও রাহাত খান।

Banglabid

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আদাবর এবং মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম।

ডিএমপির সিটিটিসি-এর সাইবার ইউনিটের এসপি নাজমুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

সিটিটিসি সাইবার টিম জানায়, ওটিটি গিল্ডের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে তাদের বানানো প্লাটফর্মে “হইচই টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড”, “নেটফ্লিক্স”, “আমাজন প্রাইম ভিডিও” এবং “ডিজনি হটস্টার”সহ যেগুলো বাংলাদেশে নিবন্ধিত বৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেখানে সম্প্রচারিত এক্সক্লুসিভ ওয়েব কনটেন্টসমূহ পাইরেসির মাধ্যমে স্ট্রিমিং করে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি আসছিল। এছাড়া উল্লেখিত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর আর্থিক ক্ষতি করে আসছিল।

Reneta

গ্রেপ্তার প্রতারকচক্র গত ৬ মাসে এ কাজে প্রায় কোটির অধিক টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আসামিদের যথাযথ প্রক্রিয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সহযোগী ও পলাতক আসামিদের গ্রেপ্তাতারে অভিযান অব্যাহত আছে এবং আসামিদের অবৈধ ওটিটি “ওয়ান ফ্লিক্স” এর সার্ভার বিশেষ প্রক্রিয়ায় ডাউন করে দেওয়া হয়েছে।

এসপি নাজমুল ইসলাম বলেন, এটা একটি ডিজিটাল স্ক্যাম এবং অবৈধ স্ট্রিমিং ব্যবসা। যার কোনও নৈতিক ও আইনগত ভিত্তি নেই। ওয়ানফ্লিক্সসহ অন্যান্য সকল অবৈধ স্ট্রিমিং ডোমেইনের বিরুদ্ধে আমাদের সাইবার ইউনিটের আইনগত অভিযান অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ ওটিটি ওয়ানফ্লিক্সই-ফ্লডওয়ানফ্লিক্সগ্রেপ্তার ৪সরকারের রাজস্ব ফাঁকিসিটিটিসি সাইবার টিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ: জার্মান চ্যান্সেলর

পরবর্তী

উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে কিউইদের রানের পাহাড়

পরবর্তী
কিউই ক্রিকেটার উইলিয়ামসন জোড়া সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে কিউইদের রানের পাহাড়

বলিউড তারকা শাহরুখ খান ও যশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যশের ছবিতে ক্যামিও দিবেন শাহরুখ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT