চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এস কে রাসেল এস কে রাসেল
১১:২৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকায় নির্মাণাধীন প্রধান ফটক ধসে পড়ে রাসেল (২৭) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত চার শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Banglabid

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের ওপরের অংশে ঢালাই কাজ চলছিল। ঢালাই শেষ হওয়ার পরপরই ফটকটি হঠাৎ ধসে পড়ে। এতে পাঁচজন শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে চারজনকে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উদ্ধারকৃত ৫জনের মধ্যে রাসেল নামে একজনকে মৃত ঘোষণা করেন।

নির্মাণ শ্রমিক খোকন মিয়া জানান, ফটকের ওপর ঢালাই কাজ চলাকালে হঠাৎ এটি ভেঙে পড়ে। এতে নিচে চাপা পড়ে কয়েকজন শ্রমিক আহত হন।

Reneta

ঘটনার পর কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়েছি। ধ্বংসস্তুপ সরিয়ে আর কেউ আটকা আছে কিনা তা নিশ্চিত হয়ে পরে উদ্ধার অভিযান সমাপ্ত করেছি। স্থানীয় লোকজন ৪জন ও আমরা ১ জনকে উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছি। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনই বলা সম্ভব নয়।

কিশোরগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, ফটকের ওপরের অংশে ঢালাই দেওয়ার কাজ হওয়ার কথা ছিল। তবে বিরূপ আবহাওয়ার কারণে তা না করতে পরামর্শ দেওয়া হয়েছিল। নির্দেশনা উপেক্ষা করে কাজ শুরু করার পরই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীনির্মাণশ্রমিক নিহতনির্মাণাধীন ফটক ধসমারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT