কক্সবাজার

উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বসবাসের দৃশ্য, অনেক মানুষ ছাতা নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বসবাসের দৃশ্য, অনেক মানুষ ছাতা নিয়ে হাঁটছেন, আশেপাশে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ইমান হোসেন (১৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

নিহত ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের পুত্র এবং আহত যুবক একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ নুর (৪৭)।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এর এ/১৪-১৫ ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ইস্ট এর এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। উক্ত গোলাগুলিতে ইমান হোসেন ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়ার পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয় এবং মোহাম্মদ নুর চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মারা গেছে বলে খবর পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…