বাংলাদেশ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, ছবি তোলা হয়েছে সৈন্যের পোজে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলটের ছবি, সৈন্যের পোশাকে, সৈন্যের মুখে সান্ত্বনা ও শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াকোলেব ইয়াক-১৩০ এডভান্স জেট প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ৯ মে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। এতে অন্য আরেকজন পাইলট প্রাণে বেঁচে যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পড়ে। বিমানের দু’জন পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে আকাশেই আগুন ধরে যায়।

বিষয়:পাইলট নিহত বিমানবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…