চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, রিজভীসহ আটক অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
রাজনীতি
A A

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আটক করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তিতে আটক করেছে পুলিশ। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে নয়াপল্টনে।

এর আগে, ১০ তারিখের সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যেই বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয় কয়েকশ নেতাকর্মী।দুপুরের পর জমায়েত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এ্যাকশানে যায় পুুলিশ। শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া।

মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। বিএনপি কার্যালয়ের ভেতরে অবস্থান নেয় শতাধিক নেতাকর্মী। বাইরে বিভিন্ন অলি গলিতে চলে পুলিশের অভিযান। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ অনেককে আটক করে পুলিশ।

বিকাল চারটার দিকে কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশি বাধায় কার্যালয়ে ঢুকতে না পেরে সামনের ফুটপাতেই বসে পড়েন তিনি।

এক পর্যায়ে বিএনপির কার্যালয়ে ঢুকে অভিযান চালায় পুলিশ, দরজা ভেঙ্গে রুহুল কবির রিজভীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে নয়াপল্টন ও আশপাশের এলাকায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশ-বিএনপি সংঘর্ষবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT