কক্সবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত টিনের ঘর ও পরিবেশের অবনতি, পাহাড় ধ্বংসের শঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুল আমিন নামক ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। তিনি ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউ এর ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

তিনি জানান, রাতে সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, কারা, কী কারণে এই খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:উখিয়া রোহিঙ্গা ক্যাম্প কুপিয়ে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…