মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন
প্রবীণ ব্যক্তি চোখে চশমা, সবুজ প্রাকৃতিক পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। রোববার মাঝ রাতে রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক সব প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে ছিলেন। বামপন্থী আদর্শে বিশ্বাসী এই রাজনীতিবিদ ঐক্য ন্যাপের সভপাতি ছিলেন। প্রথিতযশা এই রাজনীতিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






